নলছিটিতে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা : জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। নলছিটি পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত এই ক্যাম্পে চার শতাধিক মানুষ চিকিৎসাসেবা নেন। চিকিৎসা প্রদান করেন ডা. সুব্রত দাস এবং উপসহকারী কমিউনিটি ক্লিনিক অফিসার ডা. আশিষ মণ্ডল। […]
নলছিটিতে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

দূরযাত্রা রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি খলিলুর রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের একটি ইটের সড়ক থেকে তাকে আটক করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, এসআই হারুনার রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে খলিলের হাতে থাকা ব্যাগ থেকে ১০০ গ্রাম […]
ঝালকাঠিতে ৩৩% নারী অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

দূরযাত্রা রিপোর্ট সকল রাজনৈতিক দলের মূল কমিটিতে ৩৩% নারী অন্তর্ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর)দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীরা। বক্তারা বলেন, নারীদের নেতৃত্ব ছাড়া টেকসই উন্নয়ন ও সত্যিকারের গণতন্ত্র সম্ভব নয়। তারা রাজনৈতিক দলে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন […]
নদী দূষণে প্লাস্টিক বড় হুমকি, ঝালকাঠিতে পলিথিন বর্জনের আহ্বান জনসচেতনতা সভায়

দূরযাত্রা রিপোর্ট : ঝালকাঠিতে মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। […]