এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

দূরযাত্রা রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে মাইনুল ইসলাম মান্নাকে আহ্বায়ক এবং জুবায়ের হাওলাদারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। […]
ঝালকাঠিতে ‘ভিডিপি দিবস-২০২৬’ পালিত

দূরযাত্রা রিপোর্ট : ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সঙ্গে ঝালকাঠিতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে ভিডিপি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও জাতীয় পতাকা উড়িয়ে কর্মসূচির সূচনা করেন […]
আওয়ামী নেতা ও শাহী জর্দার মনু মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা

দূরযাত্রা রিপোর্ট : ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও আদি সাবিহা কেমিক্যাল ওয়ার্কস শাহী ৯৯ জর্দা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাসসুল হক মনু মিয়াসহ দুইজনের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে শাহী কোম্পানির শ্রমিক রুবিনা বেগম বাদী […]
ঝালকাঠিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

দূরযাত্রা রিপোর্ট : ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাতে ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বান্দাঘাট এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান ফরহাদ ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক […]
কাঠালিয়ায় যুবকের ঝুলন্ত ম র দে হ উদ্ধার

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানির দক্ষিণ বলতলা গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. রুহুল আমিন মুন্সী (৪৮)। তিনি ওই গ্রামের আতাহার আলী মুন্সির বড় ছেলে। স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিনকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে […]
মসজিদে সেজদারত অবস্থায় মুসল্লির মৃ ত্যু

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজ চলাকালে সেজদার মধ্যে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুমারখালি বাজার জামে মসজিদে। মৃত ব্যক্তির নাম আবুল হোসেন তালুকদার (৬৫)। শনিবার (৩ জানুয়ারি) রাতে নামাজ আদায়ের সময় সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময় তিনি উঠছিলেন না। নামাজ শেষ হলে আশপাশের মুসল্লিরা ডাকাডাকি করেও সাড়া না […]
নলছিটিতে ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশি অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সাবেক সভাপতি মো. শিহাব চৌধুরীকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। ববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পৌরসভার খাদ্য গুদাম সড়কে অবস্থিত তাঁর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক শিহাব চৌধুরীর পিতা তাজুল ইসলাম দুলাল চৌধুরী উপজেলা আওয়ামী […]
নলছিটিতে ডিবির অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির নলছিটিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে নলছিটি থানাধীন রানাপাশা ইউনিয়নের চর কাঠিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে দুই যুবক চর কাঠিপাড়ার অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো […]